ফেনী থেকে অপহূত স্কুলছাত্র সাতদিন পর চট্টগ্রামে উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:০৭
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে ইটালী প্রবাসী ছায়েদুল হক ফিরোজের ছেলে স্কুলছাত্র মোঃ মুশফিকুল হক সৌরভকে (১০) অপহরণের ৭ দিন পর চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে ফেনী র্যাব-৭ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ ৫ জনকে আটক করেছে। শনিবার র্যাব-৭ ফেনী অফিস কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। ১৮ জুলাই সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে ইটালী প্রবাসী ছায়েদুল হক ফিরোজের ছেলে স্কুলছাত্র মো. মোশফিকুল হক সৌরভকে (১০) অপহরণের ৭দিন পর চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে উদ্ধার করেছে ফেনী র্যাব-৭। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ ৫ জনকে আটক করেছে। র্যাব অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আবদুল হান্নান শাহিনকে (২১) চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার ভাটিয়ারী থেকে আটক করে। তার স্বীকারোক্তিতে অপহরণের মূল হোতা মোহাম্মদ গিয়াসউদ্দিন (৩৩) ও মো. আবদুল্ল¬াহ আল হালিমকে (২৫) আটক করে। মোঃ মুশফিকুল হক সৌরভকে শনিবার অক্ষত অবস্থায় চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে উদ্ধার করে। অপহরণের আশ্রয়দাতা মোছা.তাহমিনা (২৮) ও মোঃ কামালউদ্দিনকে (৫২) আটক করে। অপহরণকারীরা মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকরা টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।