জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আবাব মিয়াকে (৪০) থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে। গতকাল শনিবার ভোররাতে শহরের ভবানীপুর পারোয়া বাড়ির নিজ শয়নকক্ষ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের উপ-পরিদর্শক লুত্ফুর রহমান জানান, দাঙ্গা সৃষ্টির অভিযোগে একই এলাকার আব্দুল জলিল কর্তৃক দায়েরকৃত মামলায় প্যানেল মেয়র আবাব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
