মহিলাসহ আটক ৫
পরশুরাম সংবাদদাতা
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে ইটালী প্রবাসী ছায়েদুল হক ফিরোজের ছেলে স্কুল ছাত্র মো. মুশফিকুল হক সৌরভকে (১০) অপহরণের ৭ দিন পর চট্টগ্রামের ভাটিয়ারি এলাকা থেকে ফেনী র্যাব-৭ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ ৫ জনকে আটক করেছে। শনিবার দুপুরে র্যাব-৭ ফেনী অফিস কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
