স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর থেকে অপহরণের দু’দিন পর দুলাল মিয়া (১২) নামে এক শিশুকে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শুক্রবার উদ্ধার করেছে। পুলিশ অপহরণকারী দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ি গ্রামের বিপ্লব খান ও আব্দুল করিমকে আটক করেছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।