প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৩আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৩
কানে-কানে ফিস-ফিস ক’রে
যা বলেছিলে
তাকে তো আমি ফুসুর-ফাসুর বলিনি।
আচ্ছা, অত গাঢ়স্বরে কী কী বলেছিলে?
এত এত দিন পরে
তোমার কি সে-সব কথা মনে পড়ে?
ভুলে-যাওয়া রোগের জন্যে
একটু-আধটু কবিখ্যাতি
আমারও কপালে জুটেছে।
এসব তো তোমার জানা-ই।
আচ্ছা, সেদিন কী বলেছিলে?