কৃষক এবং কৃষিবিদ

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৩
ল্যাব-টিউবে ঘুমন্ত গম গবেষণার অসমাপ্ত উপন্যাস রেখে... কৃষিবিদ জলপরীকে জড়িয়ে নিয়ে সুইমিংপুলের জলঘরে ডুবে ডুবে সাঁতার খেলে, ঘুমায়। ওপরে, ঊর্ধ্বে ঢেউসিঁড়ি সারি সারি মেঘ মার্চ করতে করতে চলে যায় অলস আকাশে। বাতাসের সাথে বাতাস; সন্ধি করে, বন্দি করে বন্ধনের সন্ধিক্ষণে নান্দনিক রন্ধনের গন্ধঘ্রাণ ঘ্রাণ আর রঙের নিজস্ব ভাষা নেই। একজন কৃষক ষড়যন্ত্র বোঝে না; বোঝে ষড়ঋতুর ঋতুবতী শস্যের শরীর, মৃত্তিকার মন। ষড়ঋতু মানে ছয় ভাইবোন, একান্নবর্তী এক হাঁড়িতে ছয় ভাইবোনের রন্ধন। কৃষক পাঠ করে নকশিমাঠের মন্ত্র, দেখে বজ বিদ্যুতের আকাশ, বাতাসের স্তন। তার মুখস্থ বন্ধনের সন্ধিক্ষণে নান্দনিক রন্ধনের পূর্বপ্রস্তুতি এবং পূর্বপুরুষ! কৃষক কোনো কৃষিবিদ নয়; সে চাষি, জানে চাষবাসের ভাষা। যে ভাষার বর্ণমালা নেই।