ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘রেমিট্যান্স সেবা পক্ষ ২০১৯’ উপলক্ষে গ্রাহক সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান হাসনে আলম
০০০
দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে যেতে ইচ্ছুক অভিবাসী শ্রমিকরা এখন থেকে আবেদনপত্রের নিবন্ধন ফি বিকাশে জমা দিতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিএমইটি-এর ডিরেক্টর জেনারেল (অ্যাডিশনাল সেক্রেটারি) মো. সেলিম রেজা এবং বিকাশের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন
০০০
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘গাবতলী ব্যাংকিং বুথ’-এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. আব্দুল লতিফ
০০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইনফোসাপেক্স লিমিটেডের মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকরা অভ্যন্তরীণ রুটে ফ্লাইট এবং হোটেল বুকিং করতে পারবেন এবং হোটেল বুকিংয়ে অতিরিক্ত ১০% ডিসকাউন্ট পাবেন। ব্যাংকের হেড অব মোবাইল ফিন্যান্স সার্ভিসেস এ জেড এম ফৌজউল্লাহ চৌধুরী এবং ইনফোসাপেক্সের ব্র্যান্ড ম্যানেজার রাশেদ রেজা আরিফ চুক্তিপত্রে স্বাক্ষর করেন
