২৮ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, সোমবার
আজ ১৩ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৯ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১। শুভবার: রবিবার। শুভরত্ন: চুনী।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, উত্সাহী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। প্রথম সাক্ষাতেই আপনি অন্যদের আকৃষ্ট করতে সক্ষম। আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যে আপনি সহজেই অন্যদের সাথে একটা আত্মিক ও আবেগের সম্পর্কে জড়িত হয়ে পড়তে পারেন। আপনি কর্তব্যপরায়ণ, নিবেদিতপ্রাণ ও স্নেহ পরায়ণ। মেজাজ সংযত রাখা আপনার জন্য সমস্যা হতে পারে। তবে সহজাতভাবেই আপনি বিপদের পূর্বাভাস পান। একটু কৌশলী হতে পারলে আপনি সফল হবেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জ্যাকুলিন ওনাসিস, কমরেড মনি সিং, দার্শনিক ইবনাল আরাবী, শাহাদাত চৌধুরী, ক্রিকেটার সোবার্স, সুরকার কমল দাস গুপ্ত, প্রকৌশলী এ,কে আজাদ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। পরিচয়টি কাজে লাগাতে পারলে ভালো কোনো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা কিছুটা পরিবর্তন আসতে পারে। রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। মন ভালো থাকবে না। পিতা বা মাতার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তি যোগ আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। বিশেষ কোনো কাজের জন্য সম্মান ও স্বীকৃতি লাভের সম্ভাবনা আছে। কোনো ঘনিষ্ঠজনের অশুভ কোনো সংবাদ পেতে পারেন। মন ভালো থাকবে না। যেকোন পরিস্থিতিতে নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পদস্থ প্রভাবশালীদের কাজ থেকে প্রশংসা পেতে পারেন। ফলে কাজকর্মে মন বসানো কঠিন হবে। গৃহ নির্মাণ বা সংস্কার কাজে হাত দিতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পুরনো পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনো হিংসুক আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ব্যবসায়িক দিক ভলো যেতে পারে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মন ভালো থাকবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ফলে তিরস্কৃত হওয়ার আশঙ্কা আছে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। তাতে কিছুটা সমস্যা সমাধান করতে পারবেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কাজ-কর্মে বাধাগ্রস্ত হতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। কোনো সূত্র থেকে কিছু অর্থ হাতে আসতে পারে। বিকেলের দিক কিছুটা ভালো যাবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিষয় সম্পত্তি সংক্রান্ত বিরোধ আপোসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কোনো খবরে বিচলিত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। পারিবারিক কাজকর্ম অগ্রগতি হতে পারে। শরীর ভালো রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পরকীয়া চর্চা না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো শত্রুতামূলক তত্পরতার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। পদোন্নতি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
