পুষ্টি, স্বাস্থ্য, অর্থ চাই, দেশি ফল বেশি খাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট সিআরডি স্কুলে শিশু শিক্ষার্থীদের দেশীয় ফল সম্পর্কে জানতে বৃহস্পতিবার আয়োজন করা হয় ফল মেলা-২০১৯। জয়পুরহাট জেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালের এই মধুমাসে শিশু শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচিতি ঘটানো ও পুষ্টি গুণাগুণ সম্পর্কে অবহিত করা, বিভিন্ন ফলের বাংলা ও ইংরেজি নাম জানার বিষয়কে গুরুত্ব দিয়ে এই ফল মেলার আয়োজন করা হয়। জেলা শহরের ধানমন্ডিতে অবস্থিত সিআরডি স্কুলে আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট্য শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফল মেলা উত্সব কমিটির আহ্বায়ক অনারারী অধ্যক্ষ এ আর আসাদুজ্জামান।
