মুহাম্মদ গোলাম আলী ফকির
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম আলী ফকির (৭৩) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ে ও ফকিরহাটে শেখ হাসিনা কারিগরি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইসমাইল হোসেন সরকার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সরকার (৬৫) গত রবিবার বৈলর ইউনিয়নে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
এ কে এম মোকতার হোসেন ভূঞা
ফেনী দাগনভূঁইয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং রামনগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মোকতার হোসেন ভূঞা (৯৮) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
এম এ মজিদ হাওলাদার
২০ দলীয় জোট শরীক বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রহমানের বাবা শিক্ষানুরাগী এম এ মজিদ হাওলাদার (১০৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বরিশালে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আ. মতিন মজুমদার
চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল রশিদ মজুমদারের বাবা আ. মতিন মজুমদার (৯০) গত শনিবার মকিমাবাদ মজুমদার বাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রীতা বাউল
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিরিশিরি দক্ষিণ ভবানীপুর গ্রামের প্রয়াত পরেশ চন্দ্র বাউলের মেয়ে অবসরপ্রাপ্ত সরকারি স্কুল শিক্ষিকা চিরকুমারী রীতা বাউল (৬৩) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ময়মনসিংহের এক হাসাপাতালে পরলোকগমন করেন। তিনি ২ ভাই ও ৩ বোন রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
হরিপদ সাহা
ফরিদপুর মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা নিবাসী মিষ্টি ব্যবসায়ী হরিপদ সাহা (৮৮) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
