পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টির দর বর্তমানে অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। এর মধ্যে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট সবচেয়ে কম। এছাড়া কয়েকটির দর অভিহিত মূল্যের কাছাকাছি অবস্থান করছে।
তথ্যে দেখা গেছে, অভিহিত মূল্যের নিচে থাকা ফান্ডগুলো হলো- ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, আইবিসিএএমসিএল ৩য় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবিইপিএম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএলএস মিউচ্যুয়াল ফান্ড, এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, এনএলআই ১ম মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ১ম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম আইসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, এসইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড।
বিনিয়োগের ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড খাতকে নির্ভরযোগ্য ও নিরাপদ মনে করা হলেও বর্তমানে বিপরীত পরিস্থিতি বিরাজমান। বিনিয়োগকারীদের একটি বড় অংশ গুজবের উপর নির্ভর করে শেয়ারে বিনিয়োগ করায় মিউচ্যুয়াল ফান্ডে আগ্রহ কম। আর এ কারণেই পিছিয়ে রয়েছে এ খাতটি।
