বিশ্ব অর্থনীতি

ইউরোপের মূল্যস্ফীতির হার শুণ্য দশমিক ৪ শতাংশ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২১:৩৯
গেলো মন্দার পর ইউরোপের মূল্যস্ফীতির হার সর্বনিম্নে নেমে এসেছে। গত জুন মাসে ইউরোপের মূল্যস্ফীতির হার দশমিক ৫ শতাংশ থাকার পর জুলাই মাসে তা দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) শক্তিশালী মুদ্রানীতির ফলে মূল্যস্ফীতির হার অনেক নেমে এসেছে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। (খবর-বিবিসি)। মূল্যস্ফীতির সাথে সাথে ইউরো অঞ্চলের বেকারত্বের হার এক মাসের ব্যবধানে ১১ দশমিক ৬ শতাংশ থেকে ১১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দফতর হতে এ তথ্য জানানো হয়েছে। ইসিবি মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও গত দশ মাস যাবত্ মূল্যস্ফীতি ১ শতাংশের নিচে অবস্থান করছে। গত জুন মাসে ইসিবি প্রবৃদ্ধি বাড়াতে একটি ‘প্যাকেজ’ ঘোষণা করে যা মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্যাকেজের মধ্যে সুদের হার কমিয়ে আনা, দীর্ঘমেয়াদী ঋণ সহজীকরণ উল্লেখযোগ্য।