বিক্রয় কর বৃদ্ধিতে জাপানের রিটেইল বা খুচরা ব্যবসার পরিমান প্রক্কলনের চেয়েও কমে গেছে। গত এপ্রিলে খুচরা ব্যবসায় বিক্রয় করের পরিমান ৫ থেকে ৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধির এ হার গত ১৭ বছরের মধ্যে বেশি। ফলে গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে বিক্রয়ের পরিমান দশমিক ৬ শতাংশ কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিক্রয় করের পরিমান বৃদ্ধিতে সাধারণ মানুষের ভোগের পরিমান কমেছে। সরকারের আয় বাড়াতে বাড়তি করের এ ব্যবস্থা নেয়া হলেও জাপানের জনগণ মোটেও খুশি নন।
