মিরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৫৮

মিরপুরে গেজেট প্রকাশিত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই এ “গ” তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তাঁরা এ মানববন্ধন করেন। এ সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার মানিক কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইকবল মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের সাকেব কমান্ডার নজরুল করিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে বক্তারা যাচাই-বাছাইয়ে “গ” তালিকাভুক্ত সম্মানীভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত রাখা ও “গ” তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রত্যাহারের দাবি জানান।