চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী সংরক্ষণ ও বিক্রি এবং একই সঙ্গে মত্স্য ও পশু খাদ্য সংরক্ষণ বিক্রির দায়ে বৃহস্পতিবার এক ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চাটমোহর-পাবনা সড়কের পাশে কুবিরদিয়ার মোড়ে রবিউল স্টোরের মালিক নুর আলী শেখের ছেলে রবিউল ইসলামকে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং মত্স্য ও পশু খাদ্য আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে চাটমোহর পৌরসভার নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও থানা পুলিশ সহযোগিতা করেন।
