বন্দীদশা থেকে ৫ দিন পর কুকুরের মুক্তিলাভ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:৫৭
নরসিংদী শিবপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কক্ষে আটকা পড়ে ৫ দিন পর মুক্তি পেয়েছে একটি কুকুর। অফিস কর্মকর্তা মোঃ শাহিন মিয়া ঈদের ছুটিতে তালা দিয়ে যাবার সময় কুকুরটি অফিস কক্ষের ভিতর থেকে যায়। উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কক্ষে ২৪ জুলাই কুকুরটি আটকা পড়ে। পরে ২৮ জুলাই কামাল প্রধান পাশেই অজু করতে গেলে কুকুরের শব্দ শুনতে পায়। ক্ষুধার যন্ত্রণা ও মুক্তির আশায় কুকুরটি জানালার রড কামড়াতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আফসারকে জানালে তিনি কুকুরটির মুক্তির ব্যবস্থা করেন।