একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ১০ গ্রামের হাজারো মানুষ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট কুদালকাটি খালের উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগের শিকার এলাকাবাসী। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ঐ এলাকার ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। এই কুদালকাটি খালের ব্রিজটি নির্মাণের দীর্ঘদিনের দাবি বিদ্যাকুট, ভৈরবনগর, রাজাপুর, মনিপুর এলাকার মানুষের। এই গ্রামগুলোর ছাত্র-ছাত্রীরা তদের জীবনের ঝঁকি নিয়ে স্কুলে যাচ্ছে। কারণ এই গ্রামগুলোতে আর কোনো উচ্চ বিদ্যালয় নেই। বর্ষাকাল এলে নৌকাযোগে এই কুদালকাটি বিল জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয়। ভৈরবনগরের ছাত্র-ছাত্রীদেরও গোসাইপুর স্কুলে যাতায়াতের বেলায় একই দুর্ভোগের শিকার হতে হয় । তাই অবিলম্বে ব্রিজটি নির্মাণের দাবিটি এখন জনদাবিতে পরিণত হয়েছে।