নেত্রকোনার বালই নদীর উপর ব্রিজের দাবি

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৯
মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের বালই নদীতে একটি সেতুর অভাবে দুই পাড়ের জনগণের দুর্ভোগের শেষ নেই। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়। সাঁকো পার হতে গিয়ে অনেককেই দুর্ঘটনায় পড়তে হচ্ছে। গোবিন্দশ্রী ইউনিয়নের বালই নদীর উভয়পাড়ের লোকজন নদীর উপরে পাকা সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নিকট দাবি জানালেও কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানান, এ বালই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্প তৈরি করা হয়েছে। টাকা বরাদ্দ পাওয়া মাত্র নদীতে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।