আজ ১৮ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৫ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ২। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল, মেধাবী ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। আপনি সহজেই অন্যদের বিশ্বাস ও আস্থা লাভ করবেন। কৌশল, ডিপ্লোম্যাসি ও ব্যবস্থাপনায়ও আপনি দক্ষ। শিল্প, সাহিত্য ও সঙ্গীতের প্রতি থাকবে গভীর অনুরাগ। আপনি উদারমনা আর বন্ধুদের প্রতি অনুগত। আপনি অন্যদের সদগুণের প্রতি দৃষ্টি দেন বেশি। অন্যদের বিচার করার ব্যাপারে আপনার ইনটুইশন দ্রুত কাজ করে। অধ্যবসায়ী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ পিতৃ স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কাউকে ধার কর্জ না দিলেই ভালো করবেন। কোনো আত্মীয়ের সাথে বিরোধ সৃষ্টির আশঙ্কা আছে। বিকালের দিকটা কিছুটা ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে। দূূূরের যাত্রা শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ হঠাত্ কোনো কারণে ইমোশনাল হতে পারেন। আবেগ সংযত রেখে কাজ করার চেষ্টা করুন। পূর্বকৃত কোনো কাজে সুফল পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য সম্ভাবনা আছে। বেশি পরিশ্রম এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ মনবল বৃদ্ধি পাবে। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। উপার্জনের সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। কর্তৃপক্ষের কারো সাথে কোনো ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসায়িক দিক ভালো যাবে। সাময়িক কোনো সমস্যা হলেও তা অতিক্রম করতে পারবেন। জনহীতকর কাজে অংশ নিতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি শুভ। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সাংবাদিকদের পেশাগত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কারণে মানসিক বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কর্মস্থলে পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আজ কথাবার্তায় সতর্ক থাকার চেষ্টা করুন। কারো সম্পর্কে বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন। শত্রুবৃদ্ধির আশংকা আছে। চাকরিজীবীদের নিজের কর্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। যৌথ ও অংশীদারী ব্যাপারে ভুল বুঝাবুঝি হতে পারে। শরিকী সম্পত্তি সম্পর্কে কোনো ঝামেলা হওয়ার আশংকা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। মামলা মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক ব্যাপারে কিছুটা চিন্তিত হতে পারেন। মন চঞ্চল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রতিকূল পরিস্থিতিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আত্মীয়-স্বজনের সাথে কোনো আর্থিক লেনদেন না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে নতুন কোনো সুযোগ পেতে পারেন। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। পরিকল্পনা বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি তেমন ভালো নাও যেতে পারে। প্রত্যাশিতভাবে কাজকর্মে অগ্রগতি নাও হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। কেউ আজ আপনার নামে মিথ্যা বদনাম রটাতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। বিকালের দিক কিছুটা ভালো যেতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ মন ভালো থাকবে। কাজকর্ম মোটামুটি চলবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কাওকে ধারকর্জ দেয়া ঠিক হবে না। আজ কেউ আপনাকে অকারণে ভুল বুঝতে পারে।
