বিএনপি’র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অল্প কিছুদিনের মধ্যে বিএনপি’র নেতৃত্বে ২০ দলীয় জোট আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে। এই কর্মসূচিগুলো হবে গণতন্ত্র স্বীকৃত, আইনসঙ্গত এবং শান্তিপূর্ণ। সংবিধান স্বীকৃত হচ্ছে সমাবেশের অধিকার, কথা বলার অধিকার। এখন সরকারের আচরণের উপর নির্ভর করবে বিএনপির এই আন্দোলনের পরবর্তী রূপরেখা। আন্দোলনের কর্মসূচি কি রকম হবে এবং কতটুকু তীব্র থেকে তীব্রতর হবে তা নির্ভর করছে সরকারের উপর।
শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়াস্থ নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় জেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, হাসিবুর রহমান হাসিব, মোস্তাফিজার রহমান প্রমুখ।
