আজ ১৯ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৬ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতি। শুভরত্ন: চুনী ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী। ক্ষমতা, কর্তৃত্ব ও জনপ্রিয়তার প্রতি রয়েছে বিশেষ মোহ। আপনি কর্মঠ। বন্ধুত্বে আপনি আদর্শবাদী। সহজাতভাবেই অন্যদের নেতৃত্ব পাবেন। পুরোপুরি সাফল্যের জন্য প্রয়োজন পরিচিতদের প্রশংসা ও উত্সাহ। স্বীয় পেশায় উচ্চাসনে অবস্থান করবেন। কারণ সাধারণ সাফল্য আপনাকে কখনোই তৃপ্তি দিতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ কথাশিল্পী লিউন উরিস, আব্দুল মান্নান সৈয়দ, নুরুল ইসলাম খান, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, সঙ্গীতকার জয়দেব প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ নিজের বুদ্ধিতে কাজ করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। কোনো কারণে মতের অমিল হলে সমঝোতা করে নিন। ব্যবসায়িক দিক ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম উন্নতির সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মে সাফল্য সম্ভাবনা আছে। যানবাহনে চলাচলে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। আগের কোনো কাজের সুফল পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। অধিক পরিশ্রমে ক্লান্তি বোধ করতে পারেন। ইমোশন সেন্টিমেন্ট সংযত করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সবার সাথে সত্ভাব বজায় রাখার চেষ্টা করুন। অন্যথায় অশান্তি সৃষ্টি হতে পারে। অর্থকরি উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা আছে। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক সাফল্য আসতে পারে। জল থেকে কোনো বিপদ সৃষ্টি হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। জনহিতকর কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগের সম্ভাবনা আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ মন খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। তবে তা খুব একটা আশা প্রদত্ত নাও হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ভাই বোনদের কারো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কর্মস্থলে নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকুন। কারো সম্বন্ধে বিরূপ মন্তব্য না করলে ভালো করবেন। অপ্রিয় সত্য এড়িয়ে চলার চেষ্টা করুন। যৌথ ও অংশীদারী কারবারে সুফল পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। শরীর খুব একটা ভালো থাকবে না। যকৃতের সমস্যায় ভুগতে পারেন। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ দিনটি মোটামুটি ভালো থাকবে। আজ কোনো লটারী টিকেট কিনতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রভাবশালী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হতে পারে। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য পেতে পারেন। আর্থিক বা বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক দিক ভালো যাবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ হঠাত্ ভালো কোনো যোগাযোগ হতে পারে। কোনো ঝামেলা থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন। অপ্রত্যাশিত কোনো সংবাদ পেতে পারেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থাকলে তা মীমাংসা হতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
