নয় দিন বন্ধের পর আজ থেকে শুরু শেয়ারবাজারের লেনদেন

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:০৪
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন টানা বন্ধের পর আজ রবিবার থেকে শুরু হচ্ছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। রমজান পূর্বের সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে আড়াইটায়। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়। তবে তার আগের ২ দিন (২৫ ও ২৬ জুলাই) ও পরের দুই দিন (১ ও ২ আগস্ট) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন বন্ধ থাকে। আজ থেকে উভয় পুঁজিবাজারে পুরোদমে লেনদেন শুরু হবে। আর স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।