দিনাজপুরে আদিবাসীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:১৫
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে ঢুডু সরেন (৫২) নামের এক আদিবাসীকে প্রতিপক্ষ দলের লোকেরা পিটিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার উপজেলার কুশদহ ইউনিয়নের হিলির ডাংগা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি নিয়ে অনেকদিন ধরেই খালিদপুর এলাকার আব্দুল গোফফারের সঙ্গে ঢুডু সরেনের বিরোধ ছিল। গতকাল হিলির ডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ আব্দুল গোফফারসহ তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে প্রথমে নবাবগঞ্জ হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নবাবগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।