পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:২৭
পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রাজধানীর বাড্ডার বেরাইদে। এরা হলো- মীম আক্তার (১০) ও তার ফুফাতো বোন যুথী আক্তার (৭)। গতকাল দুপুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মীম টঙ্গীর একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির এবং যুথী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মীমের ভগ্নিপতি ইব্রাহীম জানান, ঈদের আগের দিন মীম বেরাইদের ডগারদিয়া গ্রামে তার মামার বাসায় বেড়াতে যায়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মীম ও তার ফুফাতো বোন যুথী পাড়ার অন্য শিশুদের সঙ্গে বাসার পাশে খেলছিল। এসময় পাশের পুকুরে গোসল করতে নামলে একপর্যায়ে উভয়ই পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা চিত্কার শুরু করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।