ভাড়াটিয়া কর্তৃক স্কুলছাত্রী অপহূত

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৪
গাইবান্ধার সুন্দরগঞ্জের এক বাসার ভাড়াটিয়া মালিকের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যাকে (১২) অপহরণ করেছে। জানা গেছে, প্রায় দেড় বছর আগে একই উপজেলার বাসিন্দা জনৈক রফিক মিয়া (চকলেট) পৌর শহরের ৩ নং ওয়ার্ডে বাসা ভাড়া নেয়। সেখানে তিনি স্ত্রী নুরন্নাহার বেগম ও পুত্র রুবেল মিয়াসহ অবস্থান করতে থাকেন। গত শুক্রবার বাসার মালিক ও তার স্ত্রী বাসায় না থাকায় তাদের কন্যাকে অপহরণ করে রফিক মিয়া স-পরিবারে লাপাত্তা হন। নাবালিকা কন্যাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার মা গতকাল শনিবার থানায় একটি অভিযোগ করেছেন।