ডাচ-বাংলা ব্যাংকের সঞ্চয়পত্রের ১ কোটি ১ লাখ ২২ হাজার ২৩০ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এভিপি (বর্তমানে চাকরিচ্যুত) মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক জয়নাল আবেদিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
