পৃথক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল, মনির হোসেন, সাইফুল ইসলাম ওরফে রমজান, স্বপন, রানা আকন্দ, সুমন, রিচার্ড ফলিয়া সাগর, কবীর, রুবেল ও মো. ঝুম্মাদ। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, কাওরান বাজারের প্রজাপতি আন্ডারপাশের পাশে, আনন্দ সিনেমা হলের সামনে ও আগারগাঁও শিশু মেলার উত্তর গেটের কাছে পৃথক অভিযান চালায়। সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১০জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চাকু, ছুরি ও ব্লেড উদ্ধার করা হয়।
