সিএমও এশিয়ার মর্যাদাপূর্ণ ‘সাসটেন্যাবল মার্কেটিং এক্সিলেন্স এ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সিএমও এশিয়ার গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স এ্যাওয়ার্ডসের অংশ হিসেবে এ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। ৩১ জুলাই সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক এ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেড অফ কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক। পুরস্কার বিজয় সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ পুরস্কারটি ব্র্যাক ব্যাংকের জন্য বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটিই আমাদের প্রথম ব্র্যান্ড এ্যাওয়ার্ড। - প্রেস বিজ্ঞপ্তি
