অবশেষে গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনকে প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সচিব একেএম মোখলেছুর রহমান স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে জানান, সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাসকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়। উল্লে¬খ্য, সমপ্রতি ব্রাহ্মণবাড়িয়া-কসবা ও আখাউড়ায় স্বাস্থ্য সহকারী পদসহ বিভিন্ন পদে ১০৭জনকে নিয়োগ দেয়ার ঘটনা নিয়ে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়।
