রাবিতে ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার প্রয়োজন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৩৭
রাজশাহীর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে ভর্তি পরীক্ষা সনাতনী পদ্ধতিতে গ্রহণ করা হয় যা বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উদাহরণ স্বরূপ ঢাবির ভর্তি পরীক্ষার কথা উল্লেখ করা যায় যা আন্তর্জাতিক মানের। রাবিতে ক (বিজ্ঞান), খ (কলা), গ (বাণিজ্য) এবং ঘ (সমন্বিত) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রস্তাব করছি। এতে করে আমাদের ক্লাস পরীক্ষা এবং আবাসিক সংকটের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাই বিষয়টি কর্তৃপক্ষকে আমলে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়