বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জন গতকাল রবিবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের সাথে তার বারিধারার বাসায় সৌজন্য সাক্ষাত্ করেছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
