চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত দেড় শতাধিক

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৪
দক্ষিণপশ্চিম চীনের ইউনান প্রদেশে গতকাল রবিবার ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দেড় শতাধিক নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে ভূপৃষ্টের ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ১৩ শতাধিক লোক আহত হয়েছে। খবর এএফপির। জানা গেছে, ঝাউটংয়ের কিয়াওজা কাউন্টি এলাকায় ভূমিকম্পের আঘাতে অনেক ভবন ধসে পড়ে। অনেকে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে। পুরাতন ভবনগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়,‘অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আহত ও নিহতদের পরিসংখ্যান সংগ্রহ করছি।’ যুক্তরাস্ট্রের ভূতাত্ত্বিক জড়িপ (ইউএসজিএস) আগেই হুঁশিয়ার করে দিয়েছিল ‘এ এলাকায় বসবাসকারিদের ভবনগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।’ চায়না ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে চীনা গণমাধ্যম জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ১৯৭৪ সালে একই এলাকায় ৬.৮ মাত্রার ভূমিকম্পে ১৫০০ লোক নিহত হয়। ইউনানের প্রতিবেশী সিচুয়ান প্রদেশে ২০০৮ সালে ৮ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার লোকের মৃত্যু হয়।