এক বছরে ৩০০ কোটি ডলার অর্থছাড়

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:০৭
সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে উন্নয়ন সহযোগিদের কাছ থেকে নির্ধারিত বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি (ঋণচুক্তি সই নিশ্চিত হওয়া) আদায় হয়নি। তবে অর্থবছরের দাতাদের অর্থছাড়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। অর্থবছরের শেষে (জুলাই-জুন) দাতাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় হয়েছে ৫৮৪ কোটি ৪১ লাখ ডলার। অন্যদিকে অর্থছাড় হয়েছে ৩০০ কোটি ডলার। অর্থনেতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, চলতি অর্থবছরের সরকারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা ৬০০ কোটি ডলার। অর্থছাড়ের লক্ষ্যমাত্রা ছিল ২৯৫ কোটি ডলার। এদিকে অর্থবছর শেষে বৈদেশিক সহায়তার পাইপলাইনের আকারও বেড়েছে। অর্থবছর শেষে পাইপলাইনে আটকে থাকা বৈদেশিক অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬৪ বিলিয়ন ডলার।