গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪২
আইসক্রিম প্রেমীদের জন্য বেশ লোভনীয় একটি রেকর্ডই আজ থেকে বছর তিনেক আগে স্থাপন করেছিলেন ইতালির ডেলা ভেচিয়া ও আন্দ্রেয়া আন্দ্রিঘেতি। তারা দু’জনে মিলে প্রায় ৩০ ঘণ্টা পরিশ্রমে তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিমের কোনটি যেটির ২.৮১ মিটার বা ৯ ফুট ২.৬৩ ইঞ্চি। ইতালির রিমনিতে প্রদর্শিত এই কোনটির ভেতরের অংশ তৈরি করতে ওয়েফার এবং বাইরের অংশ আবৃত করতে ৭০০ কেজি হোয়াইট চকোলেট ব্যবহার করা হয়।