দেবীগঞ্জসহ আশ-পাশের বিস্তীর্ণ এলাকাগুলোর আমন ক্ষেত খড়ার কবলে পড়ছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে এ অঞ্চলে তেমন বৃষ্টিপাত না হওয়ায় আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকে শ্যালো মেশিন দিয়ে রোপা আমন ক্ষেতে পানি দিচ্ছে। কয়েকদিনের মধ্যে কাঙ্ক্ষিত বৃষ্টি না হলে আমন আবাদ বিপর্যয়ের মুখে পড়বে বলে কৃষকরা আশঙ্কা করছেন।
এদিকে পানির অভাবে কৃষকরা পাট নিয়ে পড়েছে বেকায়দায়। পাট কাটার পর তা জাগ দেয়ার জন্য নিয়ে যেতে হচ্ছে দূরের কোনো নদীতে। এতে পাট চাষে অতিরিক্ত খরচ করতে হচ্ছে কৃষককে। একদিকে বৃষ্টি নেই, অপরদিকে রোদের তাপমাত্রা প্রখর হওয়ায় খেটে খাওয়া মানুষজন কাজ করতে পারছেন না। এইসাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুত্ বিভ্রাট । প্রচণ্ড গরমে শিশুসহ বয়স্ক মানুষরা জ্বর, সর্দি রোগে ভুগছে।
