আজ হাবিপ্রবি খুলছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২০:৫০
আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলছে। পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সকল শাখা ২১ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল। শাবি খুলছে আজ শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ঈদের ছুটি শেষে আজ বুধবার খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল সকল আবাসিক হল, ক্যান্টিন ও ডাইনিং খুলে দেয়া হয়েছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সকল বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হবে।