বাংলাদেশের বাঙালির জীবনে আগস্ট মাস দুটো কারণে শোকাবহ। প্রথমটি হলো ’৭৫-এর ১৫ আগস্ট বাঙালির বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছিলাম এবং তার সপরিবার। শুধু বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। তবে ২০০৪-এর ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল; তবে দ্বৈব সংযোগে তিনি বেঁচে যান। শোকাবহ আগস্টের দ্বিতীয় কারণ এটি।
সব মিলিয়ে আগস্ট মাস বাঙালির একটি কলঙ্কজনক মাস। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে কজন খুনির ফাঁসি দিয়ে এমন কলঙ্ক কিছুটা মোচন হয়েছে মাত্র; কিন্তু কলঙ্কের কালিমা থেকে আমরা কোনদিনই মুক্ত হবো না।
বর্তমান সরকারের আশু কর্তব্য হলো- বঙ্গবন্ধুর ছয়জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা। যতক্ষণ না তা কার্যকর করা হচ্ছে ততক্ষণ বাংলাদেশকে আইনের শাসনের দেশ বলা যাবে না। কারণ খুনির বিচার হতে হবে। জাতির জনকের খুনিদের বিচার আরো আগে হওয়া উচিত ছিল।
[লেখক: অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়]
