চা শ্রমিকদের মজুরি পর্যায়ক্রমে ২শ টাকা করা হবে -------- সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:৩৬
কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া, পাত্রকলা ও আলীনগর চা বাগানে গত মঙ্গলবার শুভেচ্ছা সফরকালে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী বলেছেন, দেশের অর্থনীতির বড় চালিকা শক্তির একটি অংশ চা শ্রমিক। হাড়ভাঙ্গা খাটুনি খেটেও চা শ্রমিকরা মজুরি পায় নামমাত্র। বর্তমান চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা। তবে পর্যায়ক্রমে তা বাড়িয়ে ২০০ টাকা করা হবে। মঙ্গলবার মন্ত্রী বলেন, যারা চা শ্রমিকদের কল্যাণের কথা ভেবে তাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে এমন প্রতিনিধিদের ১০ আগস্ট ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। চা বাগানে মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, আওয়ামী লীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান, অশোক বিজয় দেব কাজল, কালীপদ দেব, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদার প্রমুখ।