আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু সংসদ কেন্দ্রীয় কমিটি ৩ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ১৫ আগস্ট সকালে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ শোক সংকলনের মোড়ক উন্মোচন। ১৬ আগস্ট সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির বারান্দায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ৪টি গ্রুপে চিত্রাঙ্কনের বিষয় ‘ক’ গ্রুপ নার্সারি থেকে তৃতীয় শ্রেণি, উন্মুক্ত ‘খ’ গ্রুপ চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি বিষয় : আমাদের নদী ও গ্রাম, ‘গ’ গ্রুপ সপ্তম থেকে নবম শ্রেণি বিষয় : বঙ্গবন্ধু ও ‘ঘ’ গ্রুপ অটিজম শিক্ষার্থীবৃন্দ, বিষয় : উপরোক্ত শ্রেণি অনুযায়ী। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ ও পুরস্কার দেয়া হবে। -প্রেস বিজ্ঞপ্তি
