অফিসে প্রথম দিন

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:৪১
মাত্র চাকরিতে যোগ দিয়েছেন। অফিসের প্রথম দিন নিয়ে মনে আছে প্রচুর সংশয় আর উত্কণ্ঠা। এ জন্যই প্রথম দিন নিয়ে কিছু টিপস... প্রথম দিনে দেরি করবেন না। সময়ের আগে পৌঁছে দেয়ার চেষ্টা করুন। ছুটির পর কেউ না বললে অফিস থেকে বের হবেন না। সময়ের পর থাকলে আপনার কাজের প্রতি উত্সাহ বোঝা যাবে। পজেটিভ অ্যাটিচ্যুড রাখুন। উত্সাহ এবং উদ্দীপনা দেখাবেন। যদি প্রথম দিন অফিসে কোন অসুবিধা ফেস করতে হয় তাহলেও কোন অভিযোগ করবেন না। এতে আপনার সহকর্মীরা আপনার টিম স্পিরিট বুঝতে পারবে। ব্যক্তিগত কাজ নিয়ে অফিসে আসবেন না। যতটা সম্ভব প্রথম দিন ব্যক্তিগত ফোন কল রিসিভ কম করবেন। নিজস্ব ই-মেইল চেক না করাই ভালো। কারো সাথে অযথা তর্কে জড়াবেন না। কাউকে পছন্দ না হলে সেটা কাউকে বুঝতে দেবেন না। এতে লোকের উপর আপনার ভুল ইমপেসন পড়তে পারে। প্রথম দিন সাধারণত অল্প কাজ দেয়া হয়, যাতে আপনি কাজের পদ্ধতির সঙ্গে পরিচিত হতে পারেন। হাতের কাজ শেষ হলে নিজের থেকেই অন্য কাজ চেয়ে নিন। ইনিশিয়েটিভ নিন। যখন কেউ আপনাকে কাজ দেবে সেই অপেক্ষায় থাকবেন না। আপনার অফিসের পরিবেশ, কাজের ব্যবস্থা বুঝে নিন। কর্তৃপক্ষ এবং অফিসের নেটওয়ার্কের সিস্টেমের ব্যাপারে বুঝে নিন।