দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঈদ ফেরত ঢাকাগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া রুটটিতে চলাচলকারী লঞ্চের সংখ্যা কম থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে তীব্র সে াতের মধ্যে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে যাত্রীরা।
জানা গেছে, রুটটিতে একযোগে ১৫টি ফেরি চলাচল করলেও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে দৌলতদিয়া ঘাটে প্রতিদিন জমে যাচ্ছে শত শত যানবাহন।
যানবাহনের যাত্রীদের অভিযোগ, ফেরি পার হওয়ার জন্য অন্তত ৩/৪ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ঘাটে অবস্থান করায় যাত্রীরা পোহাচ্ছেন অসহনীয় যন্ত্রণা। ফেরিতে ওঠার আগে ঘাটে অপেক্ষা করা যাত্রীরা অতি কষ্টে সময় কাটাচ্ছে।
অপরদিকে সাধারণ পণ্যবাহী ট্রাক ঈদ উপলক্ষে এ রুট দিয়ে চলাচল বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে মাল বোঝাই করে ঘাট পার হতে এসে পথে আটকে রয়েছে। দৌলতদিয়া ঘাটে আসার আগেই গোয়ালন্দ মোড় ও রাজবাড়ী বাস টার্মিনাল এলাকায় মালবাহী ট্রাকগুলো থামিয়ে দিচ্ছে পুলিশ যাতে ঘাটে ঢুকে চাপ বাড়াতে না পারে। আটকে থাকা বেশ কয়েকজন ট্রাক চালক বলেন, অনেক চালক পুলিশকে ম্যানেজ করে ঘাটে পৌঁছালেও আমরা পড়ে আছি এই সড়কে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসি’র ম্যানেজার (বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড সে াতের কারণে ফেরি ঘাটে পৌঁছাতে সময় বেশি নিচ্ছে। ঢাকামুখী যানবাহনগুলোর চাপ বেশি থাকার কারণে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হলেও ফেরিতে যানবাহন লোড-আনলোড সঠিকভাবে হচ্ছে।
