সম্প্রতি লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর উদ্যোগে উপজেলার যাত্রামুড়া এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, নারী ও পুরুষের মাঝে নগদ অর্থ, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়ার সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য লায়ন দেওয়ান সালাউদ্দিন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন মাহিদুর রহমান, লায়ন হরে রাম দাস প্রমুখ।
এসময় শিশুদের সঙ্গে ইফতার করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর সদস্যরা।
