মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৩
নজরুল ইসলাম সরকার আজ শুক্রবার ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম সরকারের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবার ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কবর জিয়ারত, কোরানখানী, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে।