আ মা র স্ব প্ন

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ১৯:২৩
পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল : [email protected] ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই আকিদুল ইসলাম আকিব শিক্ষার্থী, নটরডেম কলেজ, ঢাকা একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর শিক্ষাক্ষেত্রে আমার স্বপ্ন হলো বুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আমি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো। আমার কর্মক্ষেত্রে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করব, নিজেকে মানুষের সেবায় ব্রত করব। আমি মনে করি সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে কাজ করে তাহলে সমাজে কলহ হিংসা বিদ্বেষ বিবাদ থাকবে না। আমাদের সফল ও সার্থক ব্যক্তিদের জীবন অনুসরণ করা উচিত। তাহলে আমরাও তাদের মতো ভালো কাজ করতে পারব, কাজে সফলতা পাবো। পথশিশুদের নিয়ে কাজ করতে চাই তমালিকা দেব তিথি শিক্ষার্থী, হলিক্রস কলেজ যেকোনো স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। প্রথমে আমি যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাই। আর উচ্চশিক্ষা অর্জনের বিদ্যাপিঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমার প্রথম পছন্দ। যেকোনো স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। আর যোগ্য হিসেবে তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে উচ্চশিক্ষা। আমার স্বপ্ন হলো উচ্চশিক্ষা অর্জন করে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি সমাজের অবহেলিত পথশিশুদের নিয়ে কাজ করা।