আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রে আগুন, একটি ইউনিট বন্ধ

আপডেট : ৩১ মে ২০১৯, ০১:১২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের সুইস ইয়ার্ডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উত্পাদন বন্ধ হয় যায়।

বিদ্যুেকন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন একটি ট্রান্সফরমার বিদ্যুেকন্দ্রের সুইস ইয়ার্ডে বসানো শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রান্সফরমারটিতে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরে যায়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ইফতারের আগ মুহূর্তের ওই আগুনের লেলিহান শিখা একশ থেকে দুইশ ফুট উপরে উঠে যায়। এতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের বিক্ষিপ্ত ছোটাছুটিতে অন্তত চারজন আহত হন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, কেন বা কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তদন্ত করে যদি কারো গাফিলতি ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।