মনিরামপুরে ঋষিপল্লীর ২ গৃহবধূকে গণধর্ষণে অভিযুক্ত ১০

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২২:৪৭
জেলার মনিরামপুরে বহুলালোচিত হাজরাইল গ্রামে ঋষিপল্লীর ২ গৃহবধূ গণধর্ষণ মামলার ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। সিআইডি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর আদালতে গত বৃহস্পতিবার এ চার্জশিট দাখিল করেন। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটে ২ জনের অব্যাহতি চাওয়া হয়েছে। মামলার সূত্র মতে, চলতি বছরের ৭ জানুয়ারি রাতে আসামিরা ঋষিপল্লীর ২ বাড়িতে চড়াও হয়ে অস্ত্রের মুখে ২ গৃহবধূকে গণধর্ষণ করে। অভিযুক্ত আসামিরা হলেন—হাজরাইল গ্রামের উত্তম দাস, ভোমরদাহ গ্রামের মফিজ গাজী, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, আলীম, সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন, ইলিয়াস ও আবু তাহের। চার্জশিটে সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, আলীম, ইলিয়াস ও আবু তাহেরকে পলাতক দেখানো হয়েছে। এছাড়া চার্জশিটে লেবুগাতি গ্রামের মিঠু ও হিদিয়া গ্রামের মফিজের অব্যাহতির আবেদন করা হয়।