পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার-এর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার হবিগঞ্জের আমির চাঁন কমপ্লেক্সে “মানি লন্ডারিং প্রতিরোধ, ফরেন রেমিট্যান্স এবং নৈতিক ব্যাংকিং” শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আহমদ এনায়েত মনজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির। কর্মশালায় পূবালী ব্যাংকের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট ৩৪টি শাখার শাখা প্রধান ও প্রত্যেক শাখার ২ জন করে কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
