পাথরঘাটায় মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে উেকাচ গ্রহণের অভিযোগ

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৯
বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার চেক, সমিতির অনুদানের চেক, ভিজিডির এনজিওর প্রত্যয়নপত্রের জন্য মোটা অংকের উেকাচ গ্রহণসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি বরগুনার বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা থাকাকালীন ভবন মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা থেকে আত্মসাত্ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আমি একটি এনজিওকে প্রত্যয়ন দেইনি বলে তারা আমাকে বদলির জন্য ষড়যন্ত্র করছে।