বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি কালির ডাঙ্গা গ্রামে গত শুক্রবার রাতে সালমা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে গলা কাটার পর নেশাগ্রস্ত স্বামী আজিজুর রহমান নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। আহত শিক্ষিকা আমরুলবাড়ি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। প্রতিবেশীরা প্রথমে স্বী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম পলাশ বলেন, স্বামী-স্ত্রী দুইজনের গলা অনেকখানি কেটে গেছে। গত শুক্রবার রাতের খাবার খেয়ে সায়েমা বেগম একমাত্র মেয়ে উরুমীকে (৭) নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় নেশাগ্রস্ত স্বামী আজিজুর রহমান ঘুমান্ত অবস্থায় স্ত্রী সায়েমা বেগমের গলা ছুরি দিয়ে কেটে দেন। পরে তিনি নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বদরগঞ্জ থানার ওসি জাহেদুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাইনি।
