বিজয়নগরে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৯, ১১:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নোয়াবাদি গ্রামের মনু মিয়ার ছেলে সেন্টু মিয়া, পেটুয়াজুড়ি গ্রামের কালা মিয়া, তার স্ত্রী নারগিস বেগম, ছেলে কবির হোসেন এবং নলগড়িয়া গ্রামের চারু মিয়ার ছেলে সোহেল মিয়া।

আরো পড়ুন : আড়াইহাজারে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নুমান জানান, গ্রেফতারকৃতরা মাদক ও চোরাচালানসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেরাচ্ছিলেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি